আজ ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ঘেরের ভেড়ি বাঁধ কেটে মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩ সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা   সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন

দেবহাটার সখিপুরের রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক

  • আবুল হাসান
  • আপডেট সময়: ০২:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

দেবহাটা: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নুর ইসলাম মোল্যার পুত্র রুহুল আমিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল করেছেন। তিনি রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স উল্লেখযোগ্য না হলেও তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা ও দাফন কার্যক্রম পারিবারিকভাবে সম্পন্ন করা হয়। গোসল প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন খেদমতে খলক ফাউন্ডেশন দেবহাটা উপজেলা শাখার সমন্বয়ক আলহাজ্ব কারী ফজলুল হক আমিনী ও সদস্য মো. ইব্রাহীম গাজী। কবর খননের দায়িত্ব পালন করে মুসলিম সমাজ কল্যাণ পরিষদ, সখিপুর। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। ব্যক্তিজীবনে রুহুল আমিন স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার ছোট সন্তান মোহাম্মদ রিফাত হোসেনের বয়স আনুমানিক ৭–৮ বছর। পিতার অকাল মৃত্যুতে পরিবারটি গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় সহ্য করার তাওফিক দান করুন—আমিন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

দেবহাটার সখিপুরের রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক

আপডেট সময়: ০২:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬