আজ ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহমান ওপারে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ তালা উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের কমিটি গঠন অবৈধপথে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন৮জন বাংলাদেশী বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির ৯নং ওয়ার্ড সভাপতির মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে শীর্ষ ওলামায়ে কেরামের মতবিনিময় ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচি সফল করতে সাতক্ষীরা জেলা যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরা সীমান্তে চোরাচালানি পণ্যসহ আটক ১

দেবহাটায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,নিহত-১

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০২:৫৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৩৩২ বার পড়া হয়েছে

দুর্ঘটনাকবলিত কাজী পরিবহন ও মোটরসাইকেল

কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম নামে এক মাছ ব্যবসায়ির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা – কালিগঞ্জ সড়কের দেবহাটার দেবীশহর ফুটবল মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম(৫০) সাতক্ষীরার দেবহাটা উপজেলার কামটা মাঠপাড়ার আব্দুল জব্বারের ছেলে। ক্ষুব্ধ জনতা বাসটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছ ব্যবসায়ি আব্দুল আলিম শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে গাজীরহাট বাজারে মাছ বিক্রি করে মোটরসাইকেলে কালিগঞ্জে যাচ্ছিলেন।
 তিনি দেবীশহর ফুটবল মাঠের পাশে পৌছালে  বিপরীত দিক থেকে আসা কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের
(সিরাজগঞ্জ ব ১১- ০০৮৬) সাথে  আব্দুল আলিমের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে আব্দুল আলিম মারাত্মক আহত হলে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা ব্লীচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মৃত্যুবরন করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এইচ এম শাহীন জানান, দূর্ঘটনা পরবর্তী পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

দেবহাটায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,নিহত-১

আপডেট সময়: ০২:৫৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬