সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় উইনসারেক্স কফ সিরাপ, ফগ স্প্রে, পাতার বিড়ি, খৈনি, কাঠবাদাম, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও একটি ভিভো মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নবাদকাঠি এলাকা থেকে ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কফ সিরাপ জব্দ করে। এ ছাড়া সীমান্ত পিলার ৩ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে সবুজের মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৪০০ টাকা মূল্যের কফ সিরাপসহ একজনকে আটক করা হয়।
অন্যদিকে, একই সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ ভেতরে ভোমরা আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ৫৫ হাজার ৭৯০ টাকা মূল্যের ভারতীয় ফগ স্প্রে, পাতার
বিড়ি, খৈনি, কাঠবাদাম, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও একটি ভিভো মোবাইল ফোন জব্দ করা হয়।
বিড়ি, খৈনি, কাঠবাদাম, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও একটি ভিভো মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনটি অভিযানে সর্বমোট ৯৮ হাজার ১৯০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। সীমান্তে চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিনিধি 





















