আজ ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহমান ওপারে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ তালা উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের কমিটি গঠন অবৈধপথে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন৮জন বাংলাদেশী বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির ৯নং ওয়ার্ড সভাপতির মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে শীর্ষ ওলামায়ে কেরামের মতবিনিময় ২৯ ও ৩০ নভেম্বরের কর্মসূচি সফল করতে সাতক্ষীরা জেলা যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরা সীমান্তে চোরাচালানি পণ্যসহ আটক ১

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডির একটি শপিংমলে গয়নার দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের অভিযোগ, আনুমানিক প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে আনাম র‍্যাংকস প্লাজা নামে ওই শপিংমলের নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ অচেতন করা হয়। এরপর দোকানের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে আলামত সংগ্রহ করছে।

ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছে বলে পুলিশ সন্দেহ করছে। শপিংমলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। বাকি চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের বিক্রেতা সঞ্জীব শীল বলেন, এ ঘটনার পর থেকে ‎তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিংমলের দুজন আছেন। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিংমলে আসতে দেখা গেছে। সেখানে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছে।

‎জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ

আপডেট সময়: ১২:০০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬