আজ ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে গেলে আইনগত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী খোলা বাজারে ১৩০ টাকা ছাড়াল ডলার প্রতিবন্ধী আসাদুল ইসলামের স্বাবলম্বী হওয়ার স্বপ্নপূরণে ব্যাটারিচালিত পা-ভ্যান দিয়ে পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাঁটাছেঁড়া ছাড়াই ৫ মিনিটে নির্ণয় হবে লিভারের জটিল রোগ আগারগাঁওয়ে নতুন সচিবালয়, ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর আলিপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ‘আসিব, আসিব বলিয়া কতদিন পার হবে?’ বাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের

শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে গেলে আইনগত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শ্রেণিকক্ষে পাঠদান বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি তালিকা করছি। এমপিওভুক্ত শিক্ষকেরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বেতনভুক্ত শিক্ষকেরা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা যখন-তখন মিছিল-মিটিং করে রাষ্ট্রদ্রোহের মতো কাজে জড়াবেন না। শ্রেণিকক্ষের পাঠদান বাদ দিয়ে কোনো শিক্ষক মিছিল-মিটিংয়ে অংশ নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষকদের নিয়মের মধ্যে আনা হচ্ছে। এটি ফ্যাসিস্ট সরকারের আমল নয় যে খাতায় না লিখেও নম্বর পাওয়া যাবে। এবার শিক্ষার্থীদের পড়াশোনা করেই পরীক্ষায় পাস করতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কোথাও ফাঁস হয়নি। আগামী দিনের বাংলাদেশে আর কখনো প্রশ্নপত্র ফাঁস হবে না।

শিক্ষার্থীদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ সাইকেল কেনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সারাদেশে মেয়েদের মধ্যে ১০ লাখ সাইকেল বিতরণ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ৩০ হাজার কম্পিউটার, সাড়ে ৩৮ টাকার মিড ডে মিল, পোশাক এবং বৃত্তির অর্থ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

একই অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘লেখাপড়া না করলে পাস হবে না। কিছুদিন পরে যখন চাকরিতে যাবেন, তখন প্রশ্ন করবে, আওয়ামী লীগের সময় পাস করেছেন না বিএনপির সময় পাস করেছেন। আওয়ামী লীগের সময় পাস হলে চাকরি হবে না। বিএনপির সময় হলে চাকরি হবে। বিএনপির সময় না পড়লে পাস করা যায় না। সবাইকে পড়ামুখী করতে হবে পড়ার কোনও বিকল্প নেই।’

নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে গেলে আইনগত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট সময়: ০২:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬