আজ ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে গেলে আইনগত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী খোলা বাজারে ১৩০ টাকা ছাড়াল ডলার প্রতিবন্ধী আসাদুল ইসলামের স্বাবলম্বী হওয়ার স্বপ্নপূরণে ব্যাটারিচালিত পা-ভ্যান দিয়ে পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাঁটাছেঁড়া ছাড়াই ৫ মিনিটে নির্ণয় হবে লিভারের জটিল রোগ আগারগাঁওয়ে নতুন সচিবালয়, ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর আলিপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ‘আসিব, আসিব বলিয়া কতদিন পার হবে?’ বাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের
৩১ একর জমিতে নির্মিত হবে ১৪টি ভবন

আগারগাঁওয়ে নতুন সচিবালয়, ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ১২:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

_ প্রধানমন্ত্রী তারেক রহমান (ফাইল ছবি)

আগারগাঁওয়ে ৩১ একর জমিতে নির্মিত হবে ১৪টি ভবন, ২০২৯ সালের মধ্যে কার্যক্রম শুরুর লক্ষ্য

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন বাংলাদেশ সচিবালয় নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর নির্ধারিত দিনে উদ্বোধনী আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে এ-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়।

মন্ত্রণালয়ের চিঠির তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি আলোচনায় আসে। পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে গড়ে উঠবে নতুন সচিবালয়। এখানে তিনটি বেজমেন্টসহ ১২ তলাবিশিষ্ট মোট ১৪টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনগুলোতে সব মিলিয়ে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট আয়তনের জায়গা থাকবে। পাশাপাশি প্রায় ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হবে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

বর্তমানে রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে আটটির অবস্থা নাজুক বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এসব ভবনের অধিকাংশই ষাটের দশকে নির্মিত। পুরোনো ও জরাজীর্ণ ভবনগুলোর পরিবর্তে নতুন অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা থেকেই সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন সচিবালয় নির্মিত হলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় আধুনিক অবকাঠামোগত সুবিধা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩১ একর জমিতে নির্মিত হবে ১৪টি ভবন

আগারগাঁওয়ে নতুন সচিবালয়, ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর

আপডেট সময়: ১২:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬