জটিল রোগ নির্ণয় ও বিশেষায়িত চিকিৎসায় বাড়ছে সেবার পরিধি মোহাম্মদ মুজাহিদ: সাতক্ষীরায় আধুনিক চিকিৎসাসেবার পরিসর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাতক্ষীরা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস)। সাতক্ষীরা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত এ প্রতিষ্ঠানটিতে বিভিন্ন জটিল রোগ নির্ণয়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং নির্দিষ্ট কিছু রোগের আধুনিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিশেষ বিস্তারিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিস্তারিত
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে এবং সরকারের উন্নয়নের রুপরেখা তুলে ধরে সাতক্ষীরা শহরে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। রবিবার (১৮ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের সদর থানা সড়ক, প্রেসক্লাব সড়ক বিস্তারিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর, নলতাসহ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান।রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের পরিবেশ, আয়োজন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে শেখ জিল্লুর রহমান সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি বিস্তারিত
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষকদের উৎপাদিত সবজি ও ফলমূল সংরক্ষণের সুবিধা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শংকরকাটি ও নওয়াবেকি বাজারে মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এসব সংরক্ষণাগার স্থাপন করা হয়। উপকূলীয় শ্যামনগর উপজেলায় জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাতসহ নানা বিস্তারিত
-
সর্বশেষ
-
জনপ্রিয়
পুরোনো সংবাদ
আমাদের ফেসবুক পেজ













































