আজ ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এক দিনে তিন হার, শনিবারে শনির দশা ফুটবলপ্রেমীদের জন্য শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: রাজস্ব হারাচ্ছে সরকার, হুমকিতে সুন্দরবন ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক। বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান

ম্যাচের মাত্র পাঁচ মিনিট ছিল, তখনো গোলশূন্য সমতায় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। কিন্তু ৮৫ মিনিটে আব্দুল সামাদের দুর্দান্ত এক শটে ভেঙে গেল বাংলাদেশের ফাইনালের স্বপ্ন। শেষ মুহূর্তের ওই গোলেই ১-০ ব্যবধানে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ২১ বছর পর ফাইনালে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো হামজা চৌধুরীদের।  এদিকে এই প্রথম সাফের ফাইনালে খেলবে পাকিস্তান, আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ভারত।

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেলেছে। প্রথমার্ধে বলের দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে আক্রমণগুলোকে গোলে রূপ দিতে পারেনি স্বাগতিকেরা। দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের দৃঢ়তায় বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়।

প্রথমার্ধে বাংলাদেশের হয়ে গোলের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন রাকিব হোসেন। শমিত সোমের হেড থেকে বল পেয়ে তার জোরালো শট প্রথমে ঠেকান পাকিস্তানের গোলরক্ষক। ফিরতি বলও জালে পাঠাতে পারেননি রাকিব, সেটি পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে পাকিস্তানের আব্দুস সামাদের একটি শটও পোস্টে লেগে ফিরে এসেছিল।

ছবি- সাজ্জাদ নয়ন

বিরতির পরও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। বাংলাদেশ বলের দখল ধরে রাখলেও পাকিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ৫৬ মিনিটে বাংলাদেশের বলের দখল ছিল ৬৯ শতাংশ, পাকিস্তানের ৩১ শতাংশ। কিন্তু সেই আধিপত্য থেকে পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হন হামজারা।

সময় গড়ানোর সঙ্গে দুই দলই আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে। ৭৬ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক পেয়েছিল পাকিস্তান। আদিল নবীর নেওয়া শটটি দেয়াল পেরিয়ে লক্ষ্যে থাকলেও তা ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা। ৮৫ মিনিটে আব্দুল সামাদের শট আটকাতে পারেননি শ্রাবণ। নিচু কোণে নেওয়া শক্তিশালী শটে জাল খুঁজে নেন পাকিস্তানি ফরোয়ার্ড। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।

শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে এক গোলের জয় নিয়ে ফাইনালে উঠে যায় পাকিস্তান। এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। শিরোপার লড়াইয়ে এবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর স্বাগতিক বাংলাদেশ থাকল দর্শক হয়ে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

এক দিনে তিন হার, শনিবারে শনির দশা ফুটবলপ্রেমীদের জন্য

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান

আপডেট সময়: ০৬:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬