আজ ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এক দিনে তিন হার, শনিবারে শনির দশা ফুটবলপ্রেমীদের জন্য শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: রাজস্ব হারাচ্ছে সরকার, হুমকিতে সুন্দরবন ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক। বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার

Oplus_131072

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনিতে কৃষি ও মৎস্য চাষে চরম ধস নেমেছে। বারবার প্রাকৃতিক দুর্যোগ, বেড়িবাঁধ ভাঙন এবং মাটি ও পানিতে অতিমাত্রায় লবণাক্ততা বেড়ে যাওয়ায় স্থানীয়দের চিরাচরিত জীবিকা আজ হুমকির মুখে। কর্মসংস্থান হারিয়ে অভাবের তাড়নায় ইতোমধ্যে ভিটেমাটি ছেড়ে শহরের উদ্দেশে পাড়ি জমিয়েছেন উপজেলার কয়েক হাজার মানুষ।উপকূলীয় এই জনপদের বিপন্ন মানুষের জীবিকা রক্ষা ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে স্থানীয় সমাজ উন্নয়নমূলক ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘মৃত্তিকা’ সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান, উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া ও খাজরা ইউনিয়ন ঘুরে দেখা গেছে, একসময় যেসব জমিতে সোনালি ধান ও নানা ধরনের সবজি ফলত, লবণাক্ততার কারণে তা এখন অনাবাদি হয়ে পড়ে আছে। ঘূর্ণিঝড় আমফান, ইয়াস ও রেমালের জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে দীর্ঘ সময় এলাকা প্লাবিত থাকায় জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে। অন্যদিকে, পানির তাপমাত্রা বৃদ্ধি ও ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবে চিংড়ি ও সাদা মাছের ঘেরেও দেখা দিয়েছে ব্যাপক মড়ক। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হাজারো প্রান্তিক চাষি ও ঘের মালিক।প্রতাপনগরসহ দুর্গম উপকূলীয় অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ‘মৃত্তিকা’ দীর্ঘদিন ধরে সুপেয় পানির এই সংকট নিরসনে জনসচেতনতা তৈরি ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

এক দিনে তিন হার, শনিবারে শনির দশা ফুটবলপ্রেমীদের জন্য

আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার

আপডেট সময়: ০৬:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬