জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিনে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে উৎসবমুখর পরিবেশে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোছাঃ এছমত আরা বেগম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত ডেপুটি কো-অর্ডিনেটর দেবাশীষ সরকার।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণ কেন্দ্রে চলমান বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপপরিচালক সঞ্জীত কুমার দাস বলেন, “যুবসমাজকে স্বাবলম্বী ও উৎপাদনমুখী করতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য চাষের মাধ্যমে যুব সমাজ যেমন আমিষের চাহিদা পূরণ করতে পারে, তেমনি অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারে। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের মৎস্য চাষসহ বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।”
নিজস্ব প্রতিনিধি 








