বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের রূপকার শ্রদ্ধেয় জননেতা মরহুম তরিকুল ইসলাম-এর স্মরণে শ্যামনগরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
৪ নভেম্বর ২৬ বুধবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির কার্যালয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সুলাইমান কোবির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, সদস্য সচিব আশেক এলাহী মুন্না, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, সততা ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন ত্যাগী ও আদর্শবান রাজনীতিবিদ। যশোরের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং বিএনপি অফিস এর সামনে উপস্থিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম:
শ্যামনগরে বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও খাবার বিতরণ
-
শ্যামনগর প্রতিনিধি - আপডেট সময়: ০৪:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- ৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়













