আজ ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশাশুনি কৌচুয়া রেকর্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ সাতক্ষীরায় ১০ হাজার অসহায় মানুষের বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন ডা. বলরাম বিশ্বাস। ৭ নভেম্বর উপলক্ষে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি সাতক্ষীরায় সপ্তাহব্যাপী যুব দিবসের কর্মসূচিতে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন শ্যামনগরে বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও খাবার বিতরণ সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ আশাশুনিতে সাব-রেজিস্ট্রি অফিসে মাসে ঘুষ বাণিজ্যে ৬-৭ লাখ টাকা  পাটকেলঘাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা* কেশবপুরে পরকীয়া প্রেমের দৃশ্য দেখে ফেলায় স্বামী-স্ত্রীকে নির্মমভাবে হত্যা-অতঃপর ২আটক।

গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০৩:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম।

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার দুজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা করেন। মামলায় গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। ওবায়দুর রহমান পলাতক রয়েছেন।

এজাহার অনুযায়ী, চলতি বছরের জুনে শরিয়াহ অনুযায়ী গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। এরপর তারা শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। মরিয়মের বাবার অভিযোগ, বিয়ের পর বিভিন্ন বিষয়ে গাজী নজরুল ও মাকছুদা তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

এজাহারে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গাজী নজরুল ফোন করে মরিয়মের বাবাকে বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মরিয়মকে একটি কক্ষে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মামলার নথিতে মরিয়মের বিছানায় একটি হাতে লেখা চিরকুট পাওয়ার কথাও উল্লেখ রয়েছে। এতে গাজী নজরুলকে উদ্দেশ করে বিশ্বাসভঙ্গ ও মানসিক কষ্টের বিষয়ে লেখা ছিল বলে মামলায় দাবি করা হয়েছে।

তবে মামলায় করা অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা তদন্ত করছে পুলিশ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনি কৌচুয়া রেকর্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ

গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময়: ০৩:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬