আজ ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা   সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন সাতক্ষীরায় যাত্রা শুরু করল ‘এ্যাপেল ষ্টোর’ জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা জরুরি সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শত পরবারের মাঝে লিচুর চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভাতশালা গ্রামে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত ৮ম বার্ষিক বৃক্ষ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলাম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,  স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল, নুর হোসেন, বিশিষ্ট সমাজসেবক বাবলু বিশ্বাস,  আবুল হোসেন বকুল,  মহসিন বিশ্বাস,  শিক্ষক আজগর আলী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তবর্গ৷
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ গাছ রোপণের মাধ্যমে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত হবে।
পরে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ৪০০টি লিচুর চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি হাজারের অধিক ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করেছে। এছাড়া প্রতি মাসের ৬ তারিখে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা স্বাস্থ্যসেবা প্রদান করে। পাশাপাশি নারীদের আয় বৃদ্ধি করতে প্রতিমাসে ২০ জনকে বিনামূল্যে হাঁসের বাচ্চা প্রদান করেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

আপডেট সময়: ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬