আজ ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ সাতক্ষীরায় স্থানীয় নীতিমালায় জলবায়ু অভিযোজন সংযোজন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কলারোয়ায় ভাইজির সম্পত্তি চাচার জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতক্ষীরার মাধবকাটিতে অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে প্রতারণার মাধ্যমে ট্রাকভর্তি 10 টন চাল আত্মসাৎ: ট্রাকসহ গ্রেপ্তার-৪ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন তালায় জাতীয় সমবায় দিবস পালিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু ১ ডিসেম্বর, ফল ২৪ তারিখ শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চুরির মামলা
পিতার কাবলা দলিল থাকার পরও জমি বুঝে পাচ্ছে না অসহায় স্ত্রী ও দুই মেয়ে, দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগী পরিবার

কলারোয়ায় ভাইজির সম্পত্তি চাচার জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোর্দ্দবাঁটরা গ্রামে এক হৃদয়বিদারক সম্পত্তি বিরোধের ঘটনা সামনে এসেছে। মৃত ডাঃ হযরত আলী মোল্লার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে তার স্ত্রী ও দুই মেয়েকে জবরদখল ও হয়রানির অভিযোগ উঠেছে আপন চাচাদের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মৃত ডাঃ হযরত আলী মোল্লা জীবিত থাকা অবস্থায় তার সকল সম্পত্তি, প্রায় ১ একর ৫ কাঠা জমি, তার স্ত্রী তহুরা খাতুন ও দুই মেয়ে মোছাঃ এরিনা ইয়াসমিন ও মোছাঃ তাসনিম ইয়াসমিনের নামে কাবলা দলিল করে দেন। উদ্দেশ্য ছিল স্ত্রী ও মেয়েদের ভবিষ্যৎ নিরাপদ করা।

কিন্তু পিতার মৃত্যুর পর চিত্র পাল্টে যায়। অভিযোগ অনুযায়ী, চাচা আব্দুল করিমসহ অন্য চাচারা ওই রেকর্ডীয় সম্পত্তি ভুক্তভোগীদের বুঝিয়ে দিচ্ছেন না। বরং নানা কৌশলে জমি দখলে রাখার চেষ্টা করছেন।

ভুক্তভোগীরা জানান, সম্পত্তি ফিরে পাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ধর্না দিচ্ছেন। কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি।

পরিবারটির অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, সম্পত্তির জের ধরেই মৃত হযরত আলী জীবিত থাকা অবস্থায় ভাইদের হামলার শিকার হয়েছিলেন। ওই সময় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পিতার দলিল করা জমি থেকে স্ত্রী ও কন্যাদের বঞ্চিত করা চরম অন্যায়। বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

ভুক্তভোগী পরিবার রেকর্ডীয় সম্পত্তি বুঝে পাওয়ার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলেন, আমরা ন্যায় বিচার চাই। পিতার দেওয়া সম্পত্তি আমাদের বুঝিয়ে দেওয়া হোক।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন এলাকাবাসী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পিতার কাবলা দলিল থাকার পরও জমি বুঝে পাচ্ছে না অসহায় স্ত্রী ও দুই মেয়ে, দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগী পরিবার

কলারোয়ায় ভাইজির সম্পত্তি চাচার জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আপডেট সময়: ০৩:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬