আজ ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ সাতক্ষীরায় স্থানীয় নীতিমালায় জলবায়ু অভিযোজন সংযোজন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কলারোয়ায় ভাইজির সম্পত্তি চাচার জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতক্ষীরার মাধবকাটিতে অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে প্রতারণার মাধ্যমে ট্রাকভর্তি 10 টন চাল আত্মসাৎ: ট্রাকসহ গ্রেপ্তার-৪ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন তালায় জাতীয় সমবায় দিবস পালিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু ১ ডিসেম্বর, ফল ২৪ তারিখ শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চুরির মামলা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের চার্জিং পিন, খুচরা যন্ত্রাংশ ও কাশির সিরাপ।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর বিওপি ও ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, পদ্মশাখরা বিওপির টহল দল সীমান্ত পিলার-১ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চেয়ারম্যানের মোড় এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় গুঁড়া দুধ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ ও ৬ নম্বর আরবি থেকে প্রায় ১৫০ ও ২০০ গজ ভেতরে কেঁড়াগাছি ও ভাদিয়ালি এলাকা থেকে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে।

এ ছাড়া মাদরা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ১৩ নম্বর আরবি থেকে প্রায় ১০০ গজ ভেতরে চান্দা এলাকা থেকে ছয় লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের চার্জিং পিন এবং সুলতানপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৬/৭ এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে একই এলাকার কাছাকাছি স্থান থেকে ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইলের খুচরা যন্ত্রাংশ জব্দ করে।

অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাড়দ্দহা এলাকা থেকে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আরসি কাফ সিরাপ জব্দ করে।

সব মিলিয়ে এসব অভিযানে জব্দ করা পণ্যের বাজারমূল্য ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময়: ০৪:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬