আজ ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাঘের ভয় নয়, বনদস্যুর আতঙ্কে জেলেরা! সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে ভেটখালীতে জনতার ঢল যশোরের শার্শায় বাবার মৃত্যুর ১৫ মিনিট আগে এক পুত্রসন্তান জন্ম ঝিকরগাছায় জমির বিরোধে হামলায় এক যুবক নিহত আহত ৩। ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, নারী বিভাগে অ্যালেক্সিয়া পূর্ব শত্রুতা জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে আনুমানিক ১৩ লক্ষ টাকার ক্ষতি করার অভিযোগ শ্যামনগরে দুর্গাপূজার ডিউটি বন্টনে লাখ লাখ টাকা ঘুষ বানিজ্য: উপজেলা কর্মকর্তা তাহমিনা ও টিআই আলমগীর এর শাস্তি দাবি GAROP-এর স্টিয়ারিং গ্রুপ নির্বাচনে প্রার্থী বাংলাদেশের প্রবীণ মানবাধিকারকর্মী আশেক-ই-এলাহী যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের।

বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ ও মাদক মুক্ত পরিবেশের দাবি

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৪:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরসংলগ্ন পোল্ট্রি খামার নির্মাণ বন্ধ এবং বিদ্যালয় প্রাঙ্গণ মাদকাসক্তদের আড্ডামুক্ত রাখার সুপারিশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

১৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসককে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সাতক্ষীরার পুলিশ সুপার এবং কলারোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ৪১ নম্বর কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম মুকুল একটি বড় পোল্ট্রি খামার করছেন। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। এ ছাড়া ছুটির পর বিদ্যালয় প্রাঙ্গণে মাদকাসক্তদের আড্ডার কারণে ভবনের দরজা, তালা, পতাকাদ- ও পানির পাইপ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যালয়ের পরিবেশ ও সম্পত্তি রক্ষায় প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৯ সেপ্টেম্বরের প্রতিবেদনের ওপর ভিত্তি করে জেলা প্রশাসনকে এই জরুরি সুপারিশ পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বাঘের ভয় নয়, বনদস্যুর আতঙ্কে জেলেরা! সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে ভেটখালীতে জনতার ঢল

বিদ্যালয়ের পাশে পোল্ট্রি খামার বন্ধের নির্দেশ ও মাদক মুক্ত পরিবেশের দাবি

আপডেট সময়: ০৪:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬