আজ ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা   সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন সাতক্ষীরায় যাত্রা শুরু করল ‘এ্যাপেল ষ্টোর’ জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা জরুরি সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন

সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আব্দুর রহমান: সাতক্ষীরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার সাতটি উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী, কাবদলসহ বিভিন্ন সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ অভিযান চালানো হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলার আশাশুনি, কলারোয়া, কালীগঞ্জ, তালা, দেবহাটা, শ্যামনগর ও সাতক্ষীরা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ৮ অক্টোবরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, শিক্ষার্থী, কাবদলসহ অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে বিদ্যালয়গুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানসংক্রান্ত সচিত্র প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের ২১ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময়: ০৫:৫৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬