তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মোহাম্মদ মইদুল মোড়লের ২০ বিঘা মাছের ঘেরে পূর্ব শত্রুতা জেরে মোহাম্মদ আখতার মোড়ল পিতা মইজউদ্দিন মোড়ল আনুমানিক ১৩ লক্ষ টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠছে। গত ২৩ অক্টোবর রাত ৪.৩০ মিনিটের সময় বিষ প্রয়োগ করে পালানোর সময় মোহাম্মদ মইদুল মোড়লের সথে দেখা হয়। তখন তিনি মোহাম্মদ আখতার মোড়লের কছে জানতে চান এত রাতে এখানে কি করছেন তখন তার হাতে ধারালো দা উচোকরে বলে কাছে আসলে কেটে পানিতে ফেলাই দিবো। সেই ভয়ে তার কাছে না গিয়ে ঘেরের টংগে ফিরে আসে।তখনও মইদুল মোড়ল বুঝতে পারিনি আক্তার মোড়ল তার দুইটা ঘেরে বিষ প্রয়োগ করছে।সকালে ঘুম থেকে উঠে দেখে তার দুইটা ঘেরের মাছ মরে সাদা সাদা হয়ে গেছে। সাথে সাথে তার ছেলেদের কাছে ফোন করে। এরপরে পাটকেলঘাটা থানায় একটি লিখিতভাবে অভিযোগ করলে পুলিশের একটি চৌকস টিম ঘটনা স্হল পরিদর্শন করেন । মইদুল মোড়ল এখন দূর চিন্তায় আছে কিভাবে জমির হারি পরিশোধ করবে এবং বাকিতে মাছের খাবার ক্রয় করছে তাদেরও বা কিভাবে ঋণ পরিশোধ করবে।
এ বিষয়ে মোহাম্মদ আখতার মোড়লের কাছে জানতে চাইলে বলেন আমি ঘটনার দিন রাতে বাসা থেকে বের হয়নি। আমার একটা মামলায় মইদুলের ছেলে জেল খাটছে সেই রাগে আমার নামে মিথ্যা অভিযোগ করছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন আমরা অভিযোগ পেয়েছি, ঘটনা স্থল তদন্ত করেছি দোষীদের কে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।
সংবাদ শিরোনাম:
পূর্ব শত্রুতা জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে আনুমানিক ১৩ লক্ষ টাকার ক্ষতি করার অভিযোগ
-
স্টাফ রিপোর্টার : শেখ মাসুদ হাসান মনি - আপডেট সময়: ০৪:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়






















