আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ শুরু করেছেন বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ।
এরই অংশ হিসেবে সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।
পূজা মণ্ডপ পরিদর্শন উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় একটি বিশাল মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়। শো-ডাউনটি ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, “আমি দলীয় নির্দেশনা মেনে এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক দিকনির্দেশনা অনুযায়ী ১নং ধানদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন সমাজ হিসেবে গড়ে তুলতে চাই।” তিনি আসন্ন নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।
ধানদিয়া ইউনিয়নের ১৮ টি পূজা মন্ডপ পরিদর্শনকালে বিভিন্ন মন্ডপে ৯০,০০০/- (নব্বই হাজার টাকা)ব্যক্তিগত প্রদান করেন।
রিপোর্টার 





















