সাতক্ষীরা সদর আমতলাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘেরের ভেড়িবাঁধ কেটে লাখ টাকার মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৯ অক্টোবর ) সকাল ১০ ঘটিকার দিকে উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামে ২৪ শতক জমিতে মাছের ঘের করেন মোঃ সাজ্জাত আলী। সাজ্জাত আলী গত ৩ বছর ধরে ঘেরে মাছ চাষ করে আসছেন। তবে এই ঘেরের মালিকানা দাবি করছেন একই গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক । সাজ্জাত বলেন শুক্রবার সকাল ১০ ঘটিকার দিকে আমি মাছের ঘেরে যেয়ে দেখিতে পাই মোঃ আব্দুর রাজ্জাক কোদাল দিয়ে আমার মাছের ঘেরের ভেড়িবাধ কাটিয়া তাহার মাছের ঘেরে আমার মাছ ঢুকাইয়া নিচ্ছে। আমি ঘেরের ভেড়িবাধ মেরামত করিতে গেলে মোঃ আব্দুর রাজ্জাক আমাকে প্রাণনাশের হুমকি দিতে থাকে এক পর্যায়ে আমি ভয়ে পালিয়ে আসি। আমি অনেক কষ্টে থেকে ঋণ নিয়ে মাছ চাষ করছি । কিভাবে ঋণের টাকা পরিশোধ করবো জানি না। ঘেরের ভেড়িবাঁধ কাটার কথা স্বীকার করে অভিযুক্ত মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এই ঘেরের ভেতরে আমার জমি রয়েছে তাই আমার জমি আমি বুঝে নিচ্ছি সাজ্জাত যেনো এই ঘেরের না আসে। ভুক্তভোগী প্রাসশনের হস্তক্ষেপ কামনা করছে।
মোঃ লালটু হোসেন সাতক্ষীরা 






