তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় দুই দিনব্যাপী বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা।
রোববার ও সোমবার (১৮ ও ১৯ অক্টোবর) বিকেল থেকে তালা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে রেজাউল ইসলাম রেজা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপের পরিবেশ, আয়োজন ও নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- ৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়






















