আজ ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা   সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন সাতক্ষীরায় যাত্রা শুরু করল ‘এ্যাপেল ষ্টোর’ জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা জরুরি সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার আলিপুরে নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলিপুর সোনালী পেট্রোল পাম্পের সামনে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৭ নম্বর আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রউফ।

বক্তব্যে তিনি বলেন, ‘আমি নির্বাচনে পরাজিত হলেও আমার দল ক্ষমতায়। তাই আমি মনে করি, আমি বিজয়ী। আমাদের হাত দিয়েই হবে সাতক্ষীরার উন্নয়ন।’ তিনি জানান, জেলার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাজের তালিকা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে উন্নয়নকাজ শুরু হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, প্রভাষক আতাউর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ ছাড়া জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি এস.কে.এম আবু রায়হান ও সাধারণ সম্পাদক জে.এম. দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য বক্তব্য দেন।

পরে নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

আপডেট সময়: ০১:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬