আজ ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরায় আধুনিক চিকিৎসাসেবায় আস্থার ঠিকানা ইনমাস সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে লিফলেট বিতরণ

সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের।

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
 সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরার কালারোয়া উপজেলার মানিকনগর গ্রামে একটি বৈদ্যুতিক খুঁটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। রাইস মিলের অতিরিক্ত লোডে প্রতিনিয়ত মিটারে আগুন লাগার ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে একটি অসহায় পরিবার।
*ঘটনার বিবরণে জানা যায়,* মানিকনগর গ্রামের মৃত বাবুর আলী গাজীর ছেলে মো: আলমগীর গাজীর মালিকানাধীন একটি রাইস মিলের বৈদ্যুতিক সংযোগের বশন্তপুর মৌজায় ২৮৫ খতিয়ান ৮৮১ দাগের দক্ষিণ পাসে অন্য মালিকানা জমির খুঁটিতে বসানো হয়েছে মিটার। একই খুঁটিতে ঝুলছে তিনটি ট্রান্সফরমার। বিদ্যুতের অতিরিক্ত লোড পড়লেই ওই মিটারে আগুন ধরে যায় বলে অভিযোগ স্থানীয়দের।
*সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে* ওই খুঁটির ঠিক নিচে বসবাসকারী পরিবারটি। ওই গ্রামেরই মৃত ইসমাইল মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস মোল্লা তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ওই খুঁটির নিচে বসতবাড়িতে বসবাস করছেন। তার অভিযোগ, “দিনে রাতে যখন তখন মিটারে ফটফট শব্দ হয় আর আগুনের ফুলকি পড়ে। আমরা বাচ্চাকাচ্চা নিয়ে খুব ভয়ে আছি। রাতে ঘুমাতে পারি না। কখন বাড়িতে আগুন ধরে যায়।”
স্থানীয়রা জানান, রাইস মিল চালু থাকা অবস্থায় ট্রান্সফরমারগুলো অতিরিক্ত গরম হয়ে যায়। মিটারের সংযোগস্থল থেকে আগুনের স্ফুলিঙ্গ সরাসরি নিচে থাকা ঘরের টিনের চালে পড়ে। এটি একটি বসতবাড়ির জন্য অত্যন্ত বিপজ্জনক।
এ বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সমিতি ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কাছে জোর দাবি জানানো হয়েছে। তাদের দাবি, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ওই খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার ও মিটার অপসারণ করে নিরাপদ দূরত্বে স্থাপন করা হোক, যাতে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় নিরীহ পরিবারটি।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ

সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের।

আপডেট সময়: ০১:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬