আজ ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
newspaper কলারোয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সদর  হাসপাতালের ভিতর গৃহবধুকে ধর্ষন, আউট সোসিং কর্মী গ্রেপ্তার বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের আয়োজনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে ২জন আটক তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৩০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই রোগীদের চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।
 ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেস, সাতক্ষীরা সিটি কলেজের সহযোগী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল এবং ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা আনিছুর রহমান।
ক্যাম্পে বিনা মূল্যে চোখের দৃষ্টি ত্রুটি, চোখের প্রেসার ও নেত্রনালীর পরীক্ষা করা হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং ছানি রোগীদের বাছাই করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাছাই করা ছানি রোগীদের বিদেশি লেন্সের মাধ্যমে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া তাঁদের প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হবে। ক্যাম্পে কম মূল্যে ওষুধ ও চশমা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়।
আয়োজকেরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং ছানি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনাই এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

newspaper

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

আপডেট সময়: ০৬:৩০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬