আজ ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় পুলিশের চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে এবং শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হকের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল এ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি শার্শা থানার নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা এলাকায় অবস্থান নেয়। পরে দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ ইটভাটা-সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী সড়কে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, আটক আলাউদ্দীনের হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া স্বর্ণ পাচারে ব্যবহারের অভিযোগে একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ সদস্য ও সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে এসব আলামত জব্দ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

আপডেট সময়: ০৭:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬