আজ ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

বার্ষিক মূল্যায়নের দ্বিতীয় দিনেও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০২:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে
প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) এর দ্বিতীয় দিনে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। মঙ্গলবার তিনি কলারোয়া উপজেলার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়টা সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সাতক্ষীরা সদর উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি পরীক্ষা গ্রহণের সার্বিক পরিবেশ, উপস্থিতি, প্রশ্নপত্র বিতরণ ও শৃঙ্খলা পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন।

এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষকবৃন্দ ও উপস্থিত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

বার্ষিক মূল্যায়নের দ্বিতীয় দিনেও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন

আপডেট সময়: ০২:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫