আজ ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসে জরাজীর্ণ টিন সেটে চলছে দুই ইউনিয়নের ভূমি সেবা আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ দেবহাটা-কালিগঞ্জে সরকারি বরাদ্দের টাকা গিলে খাচ্ছে পিআইও মফিজুর ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’ সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২ শ্যামনগরের উপকূলে রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী ধান রোপন করে প্রতিবাদ

ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’

picture from Online

একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ট্রলের শেষ ছিল না। ব্যাট হাতে রান না পেলেই ফিরে আসতো সেই পরিচিত শব্দলর্ড শান্ত দৃষ্টিকটু আউট, ধীরগতির ব্যাটিং কিংবা প্রত্যাশা পূরণে ব্যর্থতার কারণে দিনের পর দিন বিদ্রূপের শিকার হতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

কিন্তু ক্রিকেটের গল্পে সময়ই সবচেয়ে বড় জবাবদাতা। সেইলর্ড শান্তএখন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের পাতায় একের পর এক রেকর্ড লিখছেন। অধিনায়ক হিসেবে তার সাফল্যের তালিকা এতটাই দীর্ঘ হয়েছে যে, পুরোনো সেই ট্রলই যেন এখন সম্মানের উপাধিতে পরিণত হয়েছে।

রোববার ডারউইনে অস্ট্রেলিয়াকে উইকেটে হারিয়ে বাংলাদেশ যে ইতিহাস গড়েছে, তার কেন্দ্রেও শান্ত। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এটিই বাংলাদেশের প্রথম জয়। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর ২৬ ব্ছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয়ের অপেক্ষার অবসান হলো শান্তর নেতৃত্বে। ফলে বাংলাদেশের ক্রিকেটে অধিনায়ক শান্তর নামের পাশে যুক্ত হলো আরও একটি ঐতিহাসিক অর্জন।

তবে অস্ট্রেলিয়াকে হারানো শান্তর একমাত্র বড় কীর্তি নয়। অধিনায়ক হিসেবে তার রেকর্ডের তালিকা শুরু হয়েছে আরও আগে। ২০২৩ সালে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারানোর সেই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত। অধিনায়ক হিসেবে সেটিই ছিল তার প্রথম বড় আন্তর্জাতিক সাফল্য।

সেই বছরই নিউজিল্যান্ড সফরে আরও দুটি ইতিহাসের অংশ হন শান্ত। নেপিয়ারে নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হারায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে বাংলাদেশের সেটিই ছিল প্রথম ওয়ানডে জয়। কয়েক দিন পর একই ভেন্যুতে টিটোয়েন্টিতেও নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। অর্থাৎ নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে টিটোয়েন্টিদুই ফরম্যাটেই প্রথম জয় পাওয়া বাংলাদেশ অধিনায়ক শান্ত।

এরপর আসে পাকিস্তান অধ্যায়। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামে বাংলাদেশ। সেই সিরিজে শুধু একটি ম্যাচ নয়, পুরো সিরিজই নিজেদের করে নেয় টাইগাররা। দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো তাদের বিপক্ষে টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে টেস্টে পাকিস্তানকে হারানো এবং তাদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়দুটি ইতিহাসের সঙ্গেই জড়িয়ে আছে শান্তর অধিনায়কত্ব।

অধিনায়ক হিসেবে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যাট হাতেও নিজের আলাদা জায়গা তৈরি করেছেন শান্ত। বাংলাদেশের কোনো অধিনায়কের সর্বোচ্চ ওয়ানডে স্কোরও তার দখলে। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের আর কোনো ব্যাটার এখনো সেই স্কোর অতিক্রম করতে পারেননি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস

ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’

আপডেট সময়: ০২:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬