আজ ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আজ শুরু বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৮৫০২ শিক্ষার্থী শ্যামনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বাধা, চাঁদাদাবি ও হুমকির অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে বাংলা নববর্ষ উদযাপিত সাতক্ষীরায় নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা এমপি না হয়েও শাখরা–কোমরপুর ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি রাখলেন আব্দুর রউফ সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড-ডে মিল সাতক্ষীরা স্কলার হাবের উদ্যোগে ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

পারুলিয়া ইউনিয়ন কাপ-২০২৫: দ্বিতীয় সেমিফাইনালের পুরস্কার বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মাসুদ আলী: তিন লাখ টাকার পারুলিয়া ইউনিয়ন কাপ-২০২৫ (৮ দলীয়) ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়। খেলাটি আয়োজন করা হয় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এবং পারুলিয়া যুবক সমিতির সহযোগিতায়। মাঠে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। দুই দলের খেলোয়াড়রা প্রতিটি মুহূর্তে দর্শকদের মন মাতানো দৃষ্টান্ত স্থাপন করেন। বিজয়ী দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, ২নং পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান সারাফী, ৩নং সখিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ইবাদুল মেম্বর, পারুলিয়া ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ কাদের, সমাজসেবক মো: ইউনুস আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নূর ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় উল্লসিত দর্শকরা মাঠভরা আনন্দে মাতোয়ারা ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাফায়েত হোসেন বাচ্ছু ও ইলিয়াস হোসেন ইদ্রিস। আগামী পর্যায়ে প্রতিযোগিতার উত্তেজনা আরও বাড়বে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন খেলোয়াড় ও দর্শকরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

পারুলিয়া ইউনিয়ন কাপ-২০২৫: দ্বিতীয় সেমিফাইনালের পুরস্কার বিতরণ

আপডেট সময়: ০৪:১৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫