আজ ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবার আবারও বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রথম দুই সপ্তাহের আয়োজনের পর তৃতীয় সপ্তাহেও সকাল ১০টা থেকে চলবে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার এই আয়োজন। নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন দেখার ও কেনাবেচার সুযোগ থাকছে এখানে। রাজধানীতে গাড়ি ও মোটরসাইকেল কেনাবেচার জন্য নিয়মিত একটি বাজার তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘সুপার সেল কার বাজার’। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। আয়োজকেরা জানান, শুক্রবার সকাল ১০টা থেকে আইসিসিবিতে শুরু হবে এবারের আয়োজন। এতে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি মোটরবাইক ও ইউটিলিটি ভেহিকেল প্রদর্শন ও কেনাবেচার সুযোগ থাকবে।

এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার সুযোগ থাকায় ক্রেতারা নিজেদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী গাড়ি বা মোটরসাইকেল বেছে নেওয়ার পাশাপাশি বিভিন্ন মডেলের মধ্যে তুলনা করতে পারবেন। একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল বিক্রির সুযোগও থাকছে। আয়োজকদের ভাষ্য, দেশের অটোমোবাইল বাজারে যানবাহনের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিয়মিত একটি আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজন তৈরি হয়েছে। সেই প্রয়োজন বিবেচনায় ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করা হচ্ছে। এখানে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল কেনাবেচার সুযোগও রাখা হয়েছে।

উদ্যোক্তাদের আশা, নিয়মিত আয়োজনের ফলে ক্রেতারা একই স্থানে বিভিন্ন ধরনের যানবাহন সম্পর্কে তথ্য নেওয়া ও তুলনা করার সুযোগ পাবেন। অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। আয়োজনে ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। শুক্রবারের আয়োজনটি সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’

আপডেট সময়: ০৭:০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬