আজ ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ঘেরের ভেড়ি বাঁধ কেটে মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩ সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা   সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন

কলারোয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায়

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৬:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৪৩৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) কলারোয়া করুণাময় মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সেশনে ভোটগ্রহণের পূর্বপ্রস্তুতি, ভোট শুরুর আনুষ্ঠানিকতা, ভোটার তালিকা যাচাই, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভোটার শনাক্তকরণ, ব্যালট পেপার বিতরণ, ব্যালট বাক্স সিলগালা ও সংরক্ষণ, ভোটগ্রহণ চলাকালীন শৃঙ্খলা বজায় রাখা, কেন্দ্র বন্ধের নিয়মাবলি, ভোট গণনা ও ফলাফল প্রেরণের ধাপসমূহ হাতে-কলমে উপস্থাপন করা হয়। এছাড়াও নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ, প্রভাবমুক্ত দায়িত্ব পালন, সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা এবং অনিয়ম বা বিশৃঙ্খলা প্রতিরোধে করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে শেখানো হয়। প্রশিক্ষকরা বলেন, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালার শেষাংশে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং বাস্তব উদাহরণ তুলে সমস্যা সমাধানের কৌশল ব্যাখ্যা করা হয়। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সারাদেশে পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

কলারোয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায়

আপডেট সময়: ০৬:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬