আজ ১২:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান ‎সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত: রাজনীতির সাফল্যের মূল চাবিকাঠি গোয়ালডাঙ্গা বাজারে বাসের সুপারভাইজার ও ভ্যানচালকের সংঘর্ষ সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ সাতক্ষীরায় নিউ গোল্ড জিম নামের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র  আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি সুলতানপুর চাউল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি বিপুল সম্পাদক মামুন পার্কে পরকীয়া করতে গিয়ে স্ত্রীর হাতে আটক জামায়াত নেতা ফিরোজ:দল থেকে অব্যাহতি আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধের অবসান সাতক্ষীরায় ডলার বাণিজ্যের আড়ালে প্রতারণা অনুসন্ধানে উঠে এলো বিস্ময়কর তথ্য

কলারোয়ায় অ-১৫ ফুটবল প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ১২:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ-১৫ ফুটবল প্রতিযোগিতা ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাবেক ফুটবলার রবিউল ইসলাম ও সুভাষ চন্দ্র। এছাড়া উপস্থিত ছিলেন কলারোয়া ক্রিকেট একাডেমির কোচ নাজমুল হাসনাঈন মিলন। ম্যাচ পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, সাইফুল ইসলাম ও কামরুল ইসলাম বাবু। খেলাগুলোর সার্বিক তত্ত্বাবধান ও খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত কোচ ও সাবেক ফুটবলার, কলারোয়া ফুটবল একাডেমির পরিচালক সাইদ আলী গাজী এবং প্রশিক্ষণপ্রাপ্ত কোচ মাসুদুল ইসলাম। কলারোয়ার অ-১৫ বয়সভিত্তিক ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে মোট ৬টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী উন্নতমানের ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান

কলারোয়ায় অ-১৫ ফুটবল প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময়: ১২:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬