আজ ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
newspaper কলারোয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সদর  হাসপাতালের ভিতর গৃহবধুকে ধর্ষন, আউট সোসিং কর্মী গ্রেপ্তার বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের আয়োজনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে ২জন আটক তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২

‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট

ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের প্রশংসা আলাদাভাবে উল্লেখ করেছেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজ বলেন, ‘যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এখানে সব কিংবদন্তি খেলোয়াড়কে দেখেছি। আজ আমি পাঁচ উইকেট নেওয়ার পর অ্যাডাম গিলক্রিস্ট আমার সাক্ষাৎকার নিয়েছেন, বিষয়টি আমার খুব ভালো লেগেছে।’

গিলক্রিস্ট বাংলাদেশের পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করে প্রশংসা করেছেন বলেও জানান মিরাজ। ‘তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে।’

গিলক্রিস্ট বলেন, ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ। আমরা কখনো ভাবিনি তোমরা এভাবে ক্রিকেট খেলতে পারো।’

মিরাজের মত গিলক্রিস্টের এমন মন্তব্য বাংলাদেশের জন্য বিশেষ। ‘এমন একজন কিংবদন্তি যখন আমাদের দল সম্পর্কে এত ভালো কথা বলেন, তখন নিজের কাছেও খুব ভালো লাগে।’

টেস্টে তার ব্যক্তিগত অর্জন আরও নজরকাড়া। ২০২৫ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই শতক করার কীর্তি গড়েন শান্ত। শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এই কীর্তি তাকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বিশেষ এক তালিকায়ও জায়গা করে দেয়।

অধিনায়ক হিসেবে টেস্টে সেঞ্চুরির সংখ্যাতেও শান্ত নিজেকে আলাদা করে তুলেছেন। ২০২৬ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে শতক করে তিনি অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি শতকের রেকর্ড নিজের করে নেন তিনি।

টেস্ট অধিনায়ক হিসেবে জয়ের সংখ্যাতেও এখন শান্তর অবস্থান সবার ওপরে। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়টি ছিল অধিনায়ক হিসেবে তার নবম টেস্ট জয়। বাংলাদেশের আর কোনো অধিনায়ক এখনো নয়টি টেস্ট জয়ের মাইলফলকে পৌঁছাতে পারেননি। এর আগে মাত্র ১৭ টেস্টে সাতটি জয় এনে দিয়ে তিনি বাংলাদেশের অধিনায়ক হিসেবে দ্রুততম সাত টেস্ট জয়ের রেকর্ডও গড়েছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

newspaper

‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট

আপডেট সময়: ০২:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬