আজ ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

সাতক্ষীরায় জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) আশাশুনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার। জানা গেছে, বুধহাটা বাজারে অবস্থিত রহমান ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে জ্বালানি তেলের ওজন ও পরিমাপে গড়মিল পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(৩) ধারায় ফিলিং স্টেশনটির মালিক একেএম এহসানুল হককে ১০ হাজার টাকা ও মহেশ্বরকাটি এলাকায় অবস্থিত আন্না ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে বিএসটিআই খুলনার পরীক্ষক মো. রহিজ আহম্মেদ এবং থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান প্রশাসন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট সময়: ০৪:২৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬