আজ ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

সাতক্ষীরায় জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) আশাশুনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার। জানা গেছে, বুধহাটা বাজারে অবস্থিত রহমান ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে জ্বালানি তেলের ওজন ও পরিমাপে গড়মিল পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(৩) ধারায় ফিলিং স্টেশনটির মালিক একেএম এহসানুল হককে ১০ হাজার টাকা ও মহেশ্বরকাটি এলাকায় অবস্থিত আন্না ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে বিএসটিআই খুলনার পরীক্ষক মো. রহিজ আহম্মেদ এবং থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান প্রশাসন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক।

তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট সময়: ০৪:২৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬