আজ ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ঘেরের ভেড়ি বাঁধ কেটে মাছ ভাসিয়ে দেওয়ার অভিযোগ আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩ সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে প্রকল্প অবহিতকরণ সভা আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা   সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন

শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের দুই নারী সদস্যকে শ্লীলতাহানির চেষ্টা এবং এক নারীকে পেটে আঘাত করারও অভিযোগ করা হয়েছে। আহত কয়েকজন বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গংআটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, বসতবাড়িতে যাতায়াতের একটি পথ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে ওই পথের মাটি কেটে সরিয়ে ফেলা, সেখানে চারা রোপণ, বেড়া দেওয়া ও টয়লেটের হাউজ নির্মাণের চেষ্টা করা হলে পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা মারামারিতে গড়ায়। পরিবারের অভিযোগ, হামলার সময় মো. আলাউদ্দিন (৫৪) নামের এক ব্যক্তিকে লোহার রড, কোদালের আছাড় ও লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে মাথায় কয়েকটি সেলাই দিতে হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর হাত ও শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে বলে স্বজনেরা দাবি করেছেন। আলাউদ্দিনকে রক্ষা করতে তাঁর ভাই বিল্লাল এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর হাতের বাহুতে গুরুতর আঘাত লাগে। এ ছাড়া পরিবারের দুই নারী সদস্য হাসিনা ও করিমুন্নেছা স্বজনদের রক্ষা করতে এগিয়ে গেলে তাঁদের সঙ্গে অশালীন আচরণ এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তাঁদের পরনের কাপড় ধরে টানাটানি ও শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করা হয় বলেও তাঁরা দাবি করেন। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এক নারীকে মারধরের সময় তাঁর পেটে আঘাত করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নারীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে পরিবারের সদস্যরা জানান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই তাঁদের ওপর হামলা করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হামলার অভিযোগে মহররম সরদার, আব্দুল্যাহ সরদার, এমদাদুল হক, আব্দুল্যাহ আল মামুন, আব্দুর রউফ, আব্দুর নূর, আছাদুল ইসলাম, শাহাজান সরদার, হাসেম সরদার, আশরাফ সরদার, কাশেম সরদার, হাবিবুল্যাহ সরদার, মোসলেম সরদার, মোশাররফ হোসেন, মজিবার রহমান, সুমন হোসেন, মারুফ হাসান, মনোয়ারা, মনু, ময়না খাতুন ও আমজেদ সরদারের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিষয়টি সমাধানের পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর

আপডেট সময়: ১২:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬