ডুমুরিয়ায় খুলনা –৫ (ডুমুরিয়া –ফুলতলা) আসনে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবির আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার ডুমুরিয়া মডেল মসজিদে আসর নামাজ বাদ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে অসুস্থ সংসদ সদস্যের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল অসুস্থ মানুষের সুস্থতার জন্যও দোয়া করা হয়।
এ সময় বক্তারা বলেন, সংসদ সদস্যের অসুস্থতার খবর পেয়ে তার দ্রুত আরোগ্য কামনা করছেন ডুমুরিয়ার সর্বস্তরের মানুষ। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এটাই সবার প্রত্যাশা। দোয়া পরিচালনা করেন ইমাম মুফতি মাওলানা আব্দুল মালেক।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা জিএম মিজানুর রহমান লিটন, আলমগীর হোসেন, চেয়ারম্যান বিএম জহুরুল হক, খান আসাদুজ্জামান মিন্টু,আবদুল মজিদ জোয়ারদার,এফএম গোলাম সরোয়ার, জিএম শাহেদুজ্জামান বাবু,শহিদুজ্জামান শহিদ,মাষ্টার নজরুল ইসলাম,আমিনুর রহমান আকুঞ্জী,গাজী আতিয়ার রহমান, আশরাফ হোসেন শেখ,ইমরান খান,শেখ আব্দুল কাদের,ওলামা দল নেতা বেলায়েত হোসেন,
মাওলানা আব্দুস সালাম আল আজাদ,শেখ হাবিবুর রহমান ,আবু হাসান খান,সরদার আনোয়ার হোসেন, নুরুজ্জামান গাজী,জসিম উদ্দিন শেখ সহ অনেকে।
নুর মোহাম্মাদ শেখ(ডুমুরিয়া প্রতিনিধি) 






















