আজ ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয়

সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ১০:৩২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩২৪-এর সংসদ সদস্য এবং সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ বিথীকা বিনতে হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সাংসদের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আব্দুর রউফ বিথীকা বিনতে হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন, বিশেষ করে সাতক্ষীরা-২ আসনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ জেলার সার্বিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ড ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

আব্দুর রউফ বলেন, সাতক্ষীরা-২ আসনের বিভিন্ন এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তিনি সাতক্ষীরা-২ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার পাশাপাশি উন্নয়ন বরাদ্দ বাড়াতে দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন পরিস্থিতি সরেজমিনে দেখতে তাঁকে সাতক্ষীরা সফরের আমন্ত্রণ জানান। সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ

সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময়: ১০:৩২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬