আজ ০২:২২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

রিয়াদ হোসেন: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নৈপুণ্য প্রদর্শন ছিল চোখে পড়ার মতো। ​উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক আবুল বাসার, যুগ্ম সম্পাদক (শিক্ষক ক্লাব) প্রভাষক সুব্রত কুমার দেবনাথসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী। ​উদ্বোধনের পরপরই শুরু হয় মূল প্রতিযোগিতা। অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মেতে ওঠে। ​চাকতি ও গোলক নিক্ষেপ,ভারসাম্য দৌড়, উচ্চ লাফ, বর্ষা নিক্ষেপসহ বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ​বিকাল ৪টায় শুরু হয় পুরস্কার বিতরণী পর্ব। এসময় অধ্যক্ষসহ আগত অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। পুরো আয়োজনে কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময়: ০২:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬