আজ ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শার্শায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার। সাতক্ষীরার খেলাড়ডাঙ্গায় বেকারি শ্রমিক কোহিনূর হত্যা ৩৫০ রানে অপরাজিত হৃদয়, দক্ষিণ আফ্রিকায় অনন্য কীর্তি মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবকের কাণ্ড ২ হাজার টাকা না দেয়ায় নারীকে মারধর, জোর করে টাকা আদায়  শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০২ ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত বৈরী আবহাওয়ায়ও নেতা-কর্মীদের নিয়ে আব্দুর রউফের বিশাল র‍্যালি নবম পে-স্কেলে দ্বিগুণ বেতন, স্বস্তিতে সরকারি চাকরিজীবীরা; মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা বেসরকারি চাকরিজীবীদের ‎ডুমুরিয়া হাসপাতালে একদিনে ৬ ডেঙ্গু রোগী ভর্তি
গ্রেপ্তারকৃত আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন

সাতক্ষীরার খেলাড়ডাঙ্গায় বেকারি শ্রমিক কোহিনূর হত্যা

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০৫:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকার বিসমিল্লাহ ফুডসের কর্মচারী কোহিনূর খাতুনকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত কারখানা মালিক আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বৃহস্পতিবার এ আবেদন জানান।

গ্রেপ্তারকৃত আব্দুস সোবহান সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ার আব্দুর রহমানের ছেলে এবং তালতলা বিসমিল্লাহ ফুডসের স্বত্বাধিকারী।

আদালত সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা থানাধীন লালচন্দ্রপুরের আবু মোছার স্ত্রী ও সাতক্ষীরা সদরের খেলাড়ডাঙ্গা গ্রামের মৃত মুনসুর সরদারের মেয়ে কোহিনূর বেগম গত সোমবার রাত ৮টার দিকে তালতলা বিসমিল্লাহ ফুডস থেকে বাড়ি ফেরার পথে খুন হন। পরদিন সকালে তালতলা আব্দুল খালেকের পানিবদ্ধ জমি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই ইমরান হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ কারখানা মালিক আব্দুস সোবহানকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

তবে তথ্য অনুসন্ধানে পুলিশ ধারণা করছে, আব্দুস সোবহানের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম ভাড়াটিয়া লোকজন দিয়ে কোহিনূরকে হত্যা করিয়ে থাকতে পারেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, কোহিনূর হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলেও বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টা পর্যন্ত আদালতে শুনানি অনুষ্ঠিত হয়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শার্শায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার।

গ্রেপ্তারকৃত আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন

সাতক্ষীরার খেলাড়ডাঙ্গায় বেকারি শ্রমিক কোহিনূর হত্যা

আপডেট সময়: ০৫:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬