আজ ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিক ও ব্যবসায়ীর ওপর হামলা, বাইক, টাকা ও মোবাইল ছিনতাই পূর্ব শত্রুতা জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে আনুমানিক ১৩ লক্ষ টাকার ক্ষতি করার অভিযোগ শ্যামনগরে দুর্গাপূজার ডিউটি বন্টনে লাখ লাখ টাকা ঘুষ বানিজ্য: উপজেলা কর্মকর্তা তাহমিনা ও টিআই আলমগীর এর শাস্তি দাবি GAROP-এর স্টিয়ারিং গ্রুপ নির্বাচনে প্রার্থী বাংলাদেশের প্রবীণ মানবাধিকারকর্মী আশেক-ই-এলাহী যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের।
ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা

কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিক ও ব্যবসায়ীর ওপর হামলা, বাইক, টাকা ও মোবাইল ছিনতাই

*প্রধান আসামি তানভীর ও তার সহযোগীরা বর্তমানে ছাত্রলীগের ক্যাডার।

*আসামি ২০১৩ সালে জামায়াত-বিএনপির নামে দায়ের করা মিথ্যা মামলার সাক্ষী। ছবি ও তালিকা তৈরি করে প্রশাসনকে দিয়ে হয়রানি করে তিনি নিজে কোটিপতি বনে গেছেন বলে অভিযোগ রয়েছে।

*এখন প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া ছিনতাইয়ের

ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা।

সাতক্ষীরার কালিগঞ্জে দিনে-দুপুরে প্রকাশ্য মহাসড়কে কিশোর গ্যাংয়ের শিকার হয়েছেন মোঃ নাসির উদ্দিন (৩৫) নামে এক সাংবাদিক ও ব্যবসায়ী। সশস্ত্র ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে সঙ্গে থাকা মোটরসাইকেল, নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের মা মোছাঃ নুরনাহার বেগম (৫৭) বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ নাসির উদ্দিন পেশায় একজন সাংবাদিক ও ব্যবসায়ী। ঘটনার দিন দুপুরে আনুমানিক ২টার দিকে তিনি লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর অসুস্থ পিতাকে রক্ত দিয়ে সঙ্গীয় সুজন (১৯) ও রোহানকে (১৫) সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের ওপর পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, চুরি-ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত মাদকাসক্ত মোঃ তানভীর হোসেন (২৫), রাসেল হোসেন (২৫), টিপু (২২) -এর নেতৃত্বে ৭/৮ জনের একটি সশস্ত্র দল ৫-৬টি মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লোহার পাইপ নিয়ে চড়াও হয়ে সাংবাদিক নাসির উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর নীলা-ফোলা ও রক্তাক্ত জখম করে। একপর্যায়ে গলায় পা দিয়ে চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। পরবর্তীতে মাথায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর ব্যবহৃত ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের লাল রঙের ‘YAMAHA V3’ মোটরসাইকেল, পকেটে থাকা নগদ ৫৫ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা মূল্যের একটি ‘SAMSUNG A51’ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।
ঘটনার সময় হামলাকারীরা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করে। তারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং কোনো আইন-কানুন মানে না। এ বিষয়ে পুলিশ বা অন্য কাউকে জানালে ভবিষ্যতে ওই সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি দিয়ে ছিনতাই করা মালামালসহ কালিগঞ্জের দিকে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা ও স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ভুক্তভোগীর পরিবার কালিগঞ্জ থানায় হাজির হয়ে এজাহার দাখিল করেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় অধিবাসীদের দাবি, অভিযুক্তরা এলাকায় নিয়মিত মাদক সেবন, ছিনতাই, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন সর্বস্তরের মানুষ।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিক ও ব্যবসায়ীর ওপর হামলা, বাইক, টাকা ও মোবাইল ছিনতাই

ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা

কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিক ও ব্যবসায়ীর ওপর হামলা, বাইক, টাকা ও মোবাইল ছিনতাই

আপডেট সময়: ০৫:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬