আজ ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
GAROP-এর স্টিয়ারিং গ্রুপ নির্বাচনে প্রার্থী বাংলাদেশের প্রবীণ মানবাধিকারকর্মী আশেক-ই-এলাহী যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার সহ ১ জন আটক। এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ করেছেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরার কালারোয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, আগুন আতঙ্কে দিন কাটছে এক পরিবারের। সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা তালায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা ও তালা সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত

আলিপুর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আব্দুর রউফ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচনী বিধি মেনে চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগের পর আলিপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত হবে।

আব্দুর রউফ বলেন, “জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে আমি জাতীয় নির্বাচনে অংশ নিতে চাই। এজন্য আইন অনুযায়ী চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছি।”

উল্লেখ্য, আব্দুর রউফ দীর্ঘদিন ধরে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা রয়েছে। পদত্যাগের খবরে আলিপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

GAROP-এর স্টিয়ারিং গ্রুপ নির্বাচনে প্রার্থী বাংলাদেশের প্রবীণ মানবাধিকারকর্মী আশেক-ই-এলাহী

আলিপুর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আব্দুর রউফ

আপডেট সময়: ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫