আজ ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন সুন্দরবনে ফিরলো বাঘিনী, বন্যপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টান্ত জনদুর্ভোগ লাঘবে কোদাল হাতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আলিপুর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আব্দুর রউফ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচনী বিধি মেনে চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগের পর আলিপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত হবে।

আব্দুর রউফ বলেন, “জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে আমি জাতীয় নির্বাচনে অংশ নিতে চাই। এজন্য আইন অনুযায়ী চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছি।”

উল্লেখ্য, আব্দুর রউফ দীর্ঘদিন ধরে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা রয়েছে। পদত্যাগের খবরে আলিপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে?

আলিপুর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আব্দুর রউফ

আপডেট সময়: ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫