আজ ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ আশাশুনিতে গভীর রাতে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগে থানায় এজহার।। নারীসহ আহত-৪ সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার সহায়তা তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ সড়ক দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হতে হবে : জেলা প্রশাসক সোহাগ পরিবহনের ধাক্কায় সাতক্ষীরায় গুড় ব্যবসায়ী নিহত দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ খর্ণিয়া হাইস্কুলে সভাপতি নির্বাচিত  মোজাহিদ

আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুন জানান, তিনি কয়েকদিনের জন্য সাতক্ষীরা শহরে তার ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরে এসে দেখেন তার বসতঘরের দরজা ভাঙা। পরে ঘরে প্রবেশ করে দেখতে পান তিনটি বাক্সের তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একজোড়া স্বর্ণের রুলি, জমি বিক্রির নগদ টাকা, একটি সৌর বিদ্যুতের ব্যাটারি, একটি বিদেশি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, শাড়ি-কাপড়সহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র চুরি হয়ে গেছে।

তিনি দাবি করেন, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।

ঘটনার বিষয়ে রিজিয়া খাতুন জানান, তিনি আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়দের ধারণা, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা রাতের আঁধারে দরজা ভেঙে এ চুরির ঘটনা ঘটিয়েছে। অভিযোগ পেলে পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি

আপডেট সময়: ০৪:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬