আজ ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত মাদার নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণীর ইন্তেকালে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার

সাতক্ষীরায় নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ১০:১৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে সাতক্ষীরা শহরজুড়ে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুর-এর গান ‘এসো হে বৈশাখ’ গাওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতীক।

অনুষ্ঠানে পুলিশ সুপার আরেফিন জুয়েল, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ সহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর কালেক্টরেট পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ ছিল। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশন করেন।

একই স্থানে সকাল ৯টায় সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় প্রায় ৫০টি স্টলে হস্তশিল্প, নকশিকাঁথা, মাটির সামগ্রী ও দেশীয় খাবার বিক্রি হচ্ছে। আয়োজকদের মতে, এই মেলা স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিকেলে পার্ক প্রাঙ্গণে লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন রয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে মানুষের ভিড় দেখা যায়। বৈশাখী পোশাকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হন অনেকে। শহরের বিভিন্ন স্থানে পান্তা-ইলিশ ও পিঠাপুলির দোকান বসেছে। সব মিলিয়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজনে সাতক্ষীরায় নববর্ষ উদযাপন প্রাণবন্ত হয়ে উঠেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত

সাতক্ষীরায় নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট সময়: ১০:১৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬