আজ ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন সুন্দরবনে ফিরলো বাঘিনী, বন্যপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টান্ত জনদুর্ভোগ লাঘবে কোদাল হাতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

গরিব-অসহায় মানুষের প্রতীক ‘ফুটবল’: কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের জনসভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৩৮১ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর কৃষাণ মজদুর ইউনাইটেড স্কুল মাঠে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কৃষ্ণনগর ইউনিয়নবাসীর আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম (ফুটবল প্রতীক) উপস্থিত থেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, ডা. শহিদুল আলম দীর্ঘদিন সরকারি চাকরিতে থেকে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের সেবা করেছেন এবং এলাকার রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের কারণে তিনি চাকরি ছেড়ে জনসেবায় আত্মনিয়োগ করেন। দল তাকে মূল্যায়ন না করলেও সাধারণ মানুষ তাকে মনে রেখেছে—এমন মন্তব্য করেন বক্তারা। তাদের ভাষায়, ‘ফুটবল’ প্রতীকটি গরিব ও মেহনতি মানুষের ভালোবাসার প্রতীক। প্রধান অতিথির বক্তব্যে ডা. শহিদুল আলম বলেন, “আমি আপনাদের মাঝে রাজা-বাদশা হয়ে থাকতে চাই না; গরিবের ডাক্তার ও সেবক হিসেবেই থাকতে চাই। জয়-পরাজয়ের চেয়ে আপনাদের ভালোবাসাই আমার বড় প্রাপ্তি।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে মানুষের জন্য তার দরজা সবসময় খোলা থাকবে।

সভায় আরও বক্তব্য দেন প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আজিজুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, আলহাজ্ব আজিজ আহমেদ পটু, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল খান, কুশলিয়া ইউনিয়নের সাবেক নেতা হুমায়ুন কবীর, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, ইউপি সদস্য আনারুল ইসলাম আকুল, গোপী রঞ্জন অধিকারী প্রমুখ। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান গাইনের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে?

গরিব-অসহায় মানুষের প্রতীক ‘ফুটবল’: কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের জনসভা

আপডেট সময়: ০৪:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬