আজ ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ আশাশুনিতে গভীর রাতে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগে থানায় এজহার।। নারীসহ আহত-৪ সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার সহায়তা তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ সড়ক দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হতে হবে : জেলা প্রশাসক সোহাগ পরিবহনের ধাক্কায় সাতক্ষীরায় গুড় ব্যবসায়ী নিহত দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ খর্ণিয়া হাইস্কুলে সভাপতি নির্বাচিত  মোজাহিদ

একটি পরিকল্পিত ও মডেল আসনে পরিণত করতে চাই: আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০১:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের পক্ষে শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শিবপুর ও ঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে এবং শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজমুজ্জামান তাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুর রউফ।

বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে ইনশাআল্লাহ এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।” তিনি দাবি করেন, নারী ও যুবকদের ভবিষ্যৎ নিরাপদ করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, “ধর্মের নামে বিভ্রান্তি ও অপপ্রচারের রাজনীতি থেকে দেশকে রক্ষা করতে জনগণকে সচেতন হতে হবে। অপপ্রচার ও অর্থের প্রভাবে যাতে ভোটাররা বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা-২ আসনকে একটি পরিকল্পিত ও মডেল আসনে পরিণত করতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পী, ইউপি সদস্য কাজী আবু সুলতান তুষারসহ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “জনগণের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। অতীতে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে; এবার ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।”

বিকেল তিনটার আগেই মাঠে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। ব্যানার, ফেস্টুন, টি-শার্ট ও স্লোগানে সভাস্থল মুখর হয়ে ওঠে। ঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

একটি পরিকল্পিত ও মডেল আসনে পরিণত করতে চাই: আব্দুর রউফ

আপডেট সময়: ০১:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬