সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে নেতাকর্মীরা ফুল দিয়ে হাবিবুল ইসলাম হাবিবকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ধুলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, সাবেক সভাপতি কবির আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ধুলিহর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদির আহসান রুবেল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা বাবু, যুবদল নেতা রোকনুজ্জামান জুয়েল এবং ধুলিহর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মিনহাজ মোর্শেদ।
এছাড়া আব্দুল হামিদ, শামীম গাজী, জাহারুল ইসলাম, হাফিজুল ইসলাম, আব্দুল আলিম, আহসান, বাবলুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীরা হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ধুলিহর ইউনিয়নের সাংগঠনিক ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ধুলিহর প্রতিনিধি (সাতক্ষীরা), 


















