আজ ১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখলের অভিযোগ, লুট হয়েছে প্রায় ১০ লাখ টাকার মাছ তালা উপজেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে প্রথম মিটিং অনুষ্ঠিত  ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা পেলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসে জরাজীর্ণ টিন সেটে চলছে দুই ইউনিয়নের ভূমি সেবা আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ দেবহাটা-কালিগঞ্জে সরকারি বরাদ্দের টাকা গিলে খাচ্ছে পিআইও মফিজুর ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট

সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও জেলার নদী-খাল রক্ষার সার্বিক চিত্র নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্থানীয় পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সাতক্ষীরা অঞ্চলের নদী ও খালের অবৈধ দখল, নাব্যতাসঙ্কট এবং সার্বিক পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরেন। নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনোযোগ সহকারে সাতক্ষীরার নদী-খাল রক্ষায় মূল বাধা ও অন্তরায়গুলোর কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আলোচনাকালে মকসুমুল হাকিম চৌধুরী বলেন, “দেশের প্রায় সব জেলাতেই নদী ও খালের বর্তমান চিত্র একই ধরনের। এসব সংকট থেকে উত্তরণে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার-এর সাংবাদিক ও বাপা জেলা কমিটির উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার সাংবাদিক ও বাপা জেলা কমিটির উপদেষ্টা এম কামরুজ্জামান, স্বদেশ-এর নির্বাহী পরিচালক ও বাপার সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেটওয়ার্ক সদস্য শেখ আফজাল হোসেন এবং বেসরকারি সংস্থা ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইনসহ স্থানীয় পরিবেশকর্মীরা।

সাক্ষাৎ শেষে পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, জাতীয় নদী রক্ষা কমিশনের এই আশ্বাসের মধ্য দিয়ে সাতক্ষীরার প্রাণ-প্রকৃতি ও জলাশয় রক্ষায় দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক

সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

আপডেট সময়: ০২:৪৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬