আজ ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার সহায়তা তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ সড়ক দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হতে হবে : জেলা প্রশাসক সোহাগ পরিবহনের ধাক্কায় সাতক্ষীরায় গুড় ব্যবসায়ী নিহত দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ খর্ণিয়া হাইস্কুলে সভাপতি নির্বাচিত  মোজাহিদ কুলিয়া ভূমি অফিসে ঘুষের অভিযোগ: এক কর্মকর্তাকে ঘিরে বারবার একই প্রশ্ন, তদন্ত হবে কবে? আশাশুনিতে ২০০ ফুট সড়কেই ৩০–৪০ গর্ত, দ্রুত সংস্কারের দাবি

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার সহায়তা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার আওতায় সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মাঝে ৯৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক মো. জমির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবুল হাশেম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সাধু এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম।

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান, রঘুনাথ খাঁসহ অনেকে।

অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত সহায়তার আওতায় সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৭টি পরিবারের অনুকূলে মোট ৯৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা গুরুতর আহত হলে পরিবারটি হঠাৎ করে আর্থিক সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি ও সহায়তা বয়ে আনবে।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কর্মকর্তা-কর্মচারী, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার সহায়তা

আপডেট সময়: ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬