আজ ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগরে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের শেষ সাধারণ সভা অনুষ্ঠিত তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি, নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী পালিত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল পুনরায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মাসুদুল আলম দোহা সাতক্ষীরা মিলগেট বাজার উন্নয়ন কমিটির নির্বাচন সম্পন্ন আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন তালায় রাতের আঁধারে পাট কেটে ২ লাখ টাকার ক্ষতির অভিযোগ

কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • আরাফাত আলী,
  • আপডেট সময়: ০৯:০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চম্পাফুল ইউনিয়নের ঘুষুরি গ্রামের সামছুল গাইনের ছেলে বাবলু গাইন (৩৮), নলতা ইউনিয়নের মাগুরালি গ্রামের সবুজ হোসেনের ছেলে রনি পারভেজ (১৬), ভাড়াসিমলা ইউনিয়নের সাতপুর গ্রামের খলিল গাজীর ছেলে আমিন হোসেন (২৫) এবং কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকার আব্দুল আলীমের ছেলে আমিরুল ইসলাম (২৯)।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ঘুষুরি এলাকায় স্থানীয় লোকজন ৯ পিস ইয়াবাসহ বাবলু গাইনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ইয়াবাসহ হেফাজতে নেয়। তার বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় ৮ টি মাদক মামলা রয়েছে। একই রাতে পৃথক অভিযানে আরও ২ পিস ইয়াবাসহ রনি পারভেজকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ আমিন হোসেন ও আমিরুল ইসলামকে আটক করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

শ্যামনগরে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময়: ০৯:০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬